Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব-৭ এর উপপরিচালক আব্দুল মোতালেব হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াছিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭ এর একজন কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন বলে থানার ওসি মহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গ্রেপ্তারি অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব নিহত হন। এ সময় আরও দুই র‌্যাব সদস্য আহত হন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার চতুর্থ দিনে মামলাটি দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।