Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ইসলামী ছাত্রশিবিরের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে হামলার পরামর্শ দেওয়ার অভিযোগ করেছেন। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শিবিরের জ্যেষ্ঠরা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত।

পোস্টে রাকিব দাবি করেন, শিবিরের কর্মীরা জামায়াতের এমপি প্রার্থী ও অন্যদের নিয়ে রাতের অন্ধকারে ক্যাম্পাসে সশস্ত্র হামলা চালায় এবং প্রকাশ্যে সশস্ত্র মহড়া দেয়। তিনি আরও প্রশ্ন তোলেন, এ ধরনের কর্মকাণ্ড তাদের ইসলামিক ও সৎ শাসনের নমুনা কি না।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিন ছাত্রসংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কয়েকজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।