Web Analytics

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার পর ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। নেপালে ইউনিসেফের প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের চোখের সামনে তাদের জীবন যেন স্রোতে ভেসে গেছে। অনেক শিশু জীবন ও প্রিয়জন হারিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আকুঙ্গা বলেন, বন্যা থেকে বেঁচে যাওয়া শিশুরা এখন রোগ, অপুষ্টি, সহিংসতা ও শোষণের উচ্চতর ঝুঁকিতে রয়েছে। ইউনিসেফ মাঠপর্যায়ে সহায়তা দিচ্ছে, তবে প্রয়োজনীয় প্রতিটি শিশুর কাছে পৌঁছাতে সংস্থাটির জরুরিভাবে আরও বেশি সম্পদ প্রয়োজন।

দুর্যোগে ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নিরূপণ না হওয়া পর্যন্ত প্রাথমিক জরুরি ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালাতে ইউনিসেফ ১ কোটি ৭২ লাখ ডলার, প্রায় ১২৬ লাখ পাউন্ড, সহায়তার আবেদন জানিয়েছে। প্রয়োজনীয় অর্থায়ন না পেলে শিশু ও নারীদের জন্য সংস্থাটির সেবাগুলো মারাত্মকভাবে সীমিত হয়ে পড়বে বলে সতর্ক করেছে ইউনিসেফ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।