শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকায় পুরো বিক্ষোভস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সেখানে অন্তত তিনটি মোবাইল নজরদারি ভ্যান মোতায়েন করা হয়েছে। পুলিশ চেহারা শনাক্তকরণ প্রযুক্তিও ব্যবহার করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
নজরদারি ব্যবস্থার লাইভ ভিডিও ও ছবি পুলিশি ডেটাবেসের সঙ্গে মিলিয়ে অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তিদের শনাক্ত ও আলাদা করা হচ্ছে। এই ব্যবস্থাকে কেন্দ্র করে ব্যক্তিগত গোপনীয়তা, নাগরিক অধিকার এবং এ ধরনের প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, প্রতিবন্ধী অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন দেশের সব পুলিশ বাহিনীর হাতে পেলেট গান ও বৈদ্যুতিক শক ব্যাটনের ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়েছে। চিকিৎসকদের সংগঠন, বিভিন্ন ব্যক্তি ও সচেতন নাগরিকও ২০ জুলাই নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।