Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, সরকার জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে টালবাহানা করছে। শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যু এড়িয়ে যেতে চায়। তিনি জোর দিয়ে বলেন, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় এসে তারা এর বিরোধিতা করছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।

তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে শান্তিপূর্ণ কর্মসূচি চলবে, তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।