Web Analytics

সিরিয়ার কর্তৃপক্ষ বাশার আল-আসাদের শাসনামলে বেসামরিক মানুষের ওপর প্রাণঘাতী বিমান হামলায় অংশ নেওয়ার অভিযোগে নয়জন সাবেক সামরিক পাইলটকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে তিনজন জেনারেল রয়েছেন। এএফপির তথ্য অনুযায়ী, নতুন কর্তৃপক্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া এলাকায় কয়েকটি অভিযান চালিয়ে তাঁদের আটক করে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, তাঁরা সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও দেশের বিভিন্ন অঞ্চলে হামলার সঙ্গে জড়িত ছিলেন।

আটক তিন জেনারেল হলেন মেনহেল আনোয়ার সালেহ, সামি ইব্রাহিম মাহমুদ ও গিয়াথ আলি রেহিয়ে। কর্তৃপক্ষের দাবি, তাঁদের পরিচালিত বিমান হামলায় বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন। এসব হামলায় শহর ও গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অসংখ্য বসতবাড়ি ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।

১৩ বছরের বেশি সময়ের গৃহযুদ্ধে সিরিয়ায় পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগে তাঁর অনুগত বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর, গ্রাম ও জনবসতিতে ব্যাপক বোমাবর্ষণ ও বিমান হামলা চালায়। আসাদের পতনের পর নতুন কর্তৃপক্ষ কয়েক ডজন সাবেক নিরাপত্তা সদস্য ও কর্মকর্তাকে আটক করেছে; এসব ঘটনার বিচারিক কার্যক্রম এপ্রিল থেকে শুরু হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।