Web Analytics

লেবাননে গাড়ি বিস্ফোরণে জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল। বিবৃতিতে বলা হয়, ‘অজ্ঞাত বস্তুর’ বিস্ফোরণে শান্তিরক্ষীদের গাড়িটি ধ্বংস হয়ে যায়। এতে আরও দুই শান্তিরক্ষী আহত হয়েছেন, একজনের অবস্থা গুরুতর এবং অন্যজন সামান্য আঘাত পেয়েছেন।

এর আগের দিন রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। ইউএনআইএফআইএল এই বিস্ফোরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সব পক্ষকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।

শান্তিরক্ষীদের ওপর ধারাবাহিক হামলার প্রেক্ষিতে ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।