Web Analytics

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যে কোনো চুক্তি এমনভাবে গঠন করা হবে যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ও কৌশলগত উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইসলামিক রিপাবলিক অব ইরান যদি চুক্তির আওতায় থাকা সব বাধ্যবাধকতা পূরণ করে, তাহলে দেশটি অর্থনৈতিক সুবিধা পাবে, যা পুরো অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি স্পষ্ট করে বলেন, কেবল কোনো চুক্তিতে স্বাক্ষর করা বা বৈঠকে অংশ নেওয়ার কারণে ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না কিংবা তাদের জন্য কোনো তহবিল অবমুক্ত করা হবে না। ভ্যান্সের মতে, সম্ভাব্য এই চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আনতে পারে এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করতে সক্ষম।

এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ট্রাম্প যেকোনো উপায়ে যুক্তরাষ্ট্রের জন্য একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য ফল নিশ্চিত করবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।