Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউজিসির জাতীয় কর্মশালায় তিনি বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে। বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, সরকার মেধা পাচার নয়, মেধা লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের অভাবে বেকারত্ব বেশি, তাই একাডেমিক সিলেবাস সময়োপযোগী করার কাজ চলছে। সরকার কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্রান্ট চালু এবং স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে।

প্রধানমন্ত্রী শিক্ষাবিদদের আহ্বান জানান, দেশে-বিদেশে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত করতে। তিনি সতর্ক করেন, শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।