Web Analytics

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে চার্জশিটভুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। ২৮ জুলাই রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর, এ তথ্য জানায়। আইএসপিআর বলেছে, তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

২০১৮ সালে টেকনাফে একরামুল হক হত্যাকাণ্ডের সময় মিফতাহ র‍্যাব-৭-এর অধিনায়ক ছিলেন। সে সময় সেনাবাহিনীতে তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে তদন্ত কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।

গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ একরামুল হককে মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে হত্যার অভিযোগে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামির সঙ্গে মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।