Web Analytics

নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সীমান্তবর্তী শীতল মাঠ এলাকায় শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে গম কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত কৃষকের নাম আশরাফ হোসেন (৩৮), তিনি শীতল মাঠ গ্রামের আইনাল হকের ছেলে। আহতরা হলেন একই গ্রামের কামাল হোসেনের ছেলে তারেক হোসেন (৩৫) ও আইনাল হকের ছেলে শরিফ হোসেন (৩৬)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, তিনজন কৃষক মাঠে গম কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই একজন মারা যান। একই গ্রামের তিনজন হতাহতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বজ্রপাতে একজনের মৃত্যু ও দুজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।