Web Analytics

তেহরানের রিভলিউশনারি কোর্ট প্রখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে নতুন একটি মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মোস্তফা নিলি। রায়ে পানাহির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও রয়েছে। পাশাপাশি তাঁকে দুই বছর সমাজমাধ্যমে কার্যক্রম এবং বিদেশযাত্রা থেকে বিরত থাকতে হবে। নতুন মামলায় কী অভিযোগে এই সাজা, তা প্রকাশ করা হয়নি।

ইরানের সংবাদমাধ্যম এমতেদাদকে নিলি বলেন, পরিচালকের অনুপস্থিতিতেই আদালত রায় দিয়েছে এবং শুনানির আগে তাঁকে কোনো বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। গত সপ্তাহে পানাহির ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়ার পর তিনি ও তাঁর আইনজীবী নতুন রায়ের বিষয়টি জানতে পারেন। তাঁকে এখনই সংশোধনাগারে যেতে হবে কি না, তা নিশ্চিত নয়; সাজা কার্যকরের সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।

ইরান সরকারের বিরুদ্ধে প্রচারের অভিযোগে পানাহির আগের এক বছরের কারাদণ্ড বহাল রয়েছে এবং তাঁর বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন। ২০২৬ সালের ৩০ মার্চ তিনি ইরানে ফেরেন। তাঁর ‘ইট ওয়াজ় জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয় এবং অস্কারের মনোনয়ন পায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।