Web Analytics

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী ও অধিকারকর্মী ড. শহিদুল আলম ২০২৬ সালের ১ এপ্রিল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে ফটোগ্রাফি, চলচ্চিত্র ও মাল্টিমিডিয়া শিক্ষার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ এশিয়ার খ্যাতনামা ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাঠশালার অধ্যক্ষ অধ্যাপক খ ম হারুনও উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের গণমাধ্যম, ফটোগ্রাফি, চলচ্চিত্র ও মাল্টিমিডিয়া শিক্ষার আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পাঠশালার ভূমিকার প্রশংসা করে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর শিক্ষা কার্যক্রমের উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।