Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক ‘পরাজিত ব্যক্তি’ হিসেবে তার অনুভূতি জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে ব্রিফিং ছেড়ে চলে যান। শুক্রবার ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউজ ত্যাগের সময় এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে হেলিকপ্টারে ওঠার আগে ছাতা মাথায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প।

মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, স্কাই নিউজের এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট, একজন পরাজিত ব্যক্তি হিসেবে আপনার অনুভূতি কেমন?’ প্রশ্নটি শুনে তিনি মেজাজ হারান, ঘুরে দাঁড়ান এবং দ্রুত সেখান থেকে চলে যান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে সাধারণত আগ্রহী ট্রাম্পের এমন প্রতিক্রিয়াকে ব্যতিক্রমী বলা হয়েছে।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। দীর্ঘদিনের রিপাবলিকান ঘাঁটি টেক্সাসেও ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৩২ সালের পর কানসাসে প্রথমবার ডেমোক্রেটিক দলের একজন প্রার্থী সিনেটর নির্বাচিত হয়েছেন। উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা ও আইওয়াতেও নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।