Web Analytics

দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়টি নিয়ে জনস্বার্থে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেন। বাজারের বেশির ভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার পর সরকার ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বক্তব্য দেন।

উপদেষ্টা বলেন, সরকার জননিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তবে মাইক্রোপ্লাস্টিক শুধু টুথপেস্টে সীমাবদ্ধ নয়; এটি বিভিন্ন উৎস থেকে তৈরি হয়ে খাবার ও পানিতে ছড়িয়ে পড়ছে। তাঁর মতে, সমস্যা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন এবং শুধু টুথপেস্ট বা একক কোনো ক্ষেত্রে ব্যবস্থা নিলে যথেষ্ট হবে না।

তিনি বলেন, টুথপেস্টে এ উপাদান এত পরিমাণে পাওয়ায় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে ব্যবস্থা নেবে। জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ছে এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও ১৯টি ব্র্যান্ডের ৩৪টি নমুনা পরীক্ষা করে ২৬টিতে, প্রায় ৭৬.৫ শতাংশে, মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছে; শিশুদের কয়েকটি টুথপেস্টেও এর উপস্থিতি পাওয়া গেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।