Web Analytics

ভারতের পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি মোট ৫২৯ দশমিক ৩৮ কোটি রুপি ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলটির ব্যয় ছিল ২৮৬ কোটি রুপি। নির্বাচনগুলো চলতি বছরের মে মাসে শেষ হয় এবং এ তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব থেকে পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গের সঙ্গে আসাম, তামিলনাড়ু, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা ভোট হয়। বিজেপির হিসাব অনুযায়ী, আসামে ব্যয় হয়েছে ৯৬ দশমিক ২৬ কোটি রুপি, কেরালায় ৮২ দশমিক ৬৭ কোটি রুপি, তামিলনাড়ুতে ৫১ দশমিক ৫৬ কোটি রুপি এবং পুদুচেরিতে ১১ দশমিক ৮৯ কোটি রুপি। পাঁচটি নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গেই দলটির ব্যয়ের পরিমাণ সবচেয়ে বেশি ছিল।

পশ্চিমবঙ্গে দলীয় প্রচারে বিজেপি ২১৭ দশমিক ১৬ কোটি রুপি ব্যয় করেছে বলে জানিয়েছে। দলটির প্রার্থীদের জন্য ব্যয় হয়েছে ৬৯ দশমিক ৮৩ কোটি রুপি, যার মধ্যে প্রচার ব্যয় মেটাতে প্রার্থীদের দেওয়া হয়েছে ৫৮ দশমিক ৮০ কোটি রুপি। পাঁচ রাজ্যের নির্বাচনি ব্যয়ের পর দলীয় তহবিলে ৭ হাজার ৬৮৯ দশমিক ০৬ কোটি রুপি রয়েছে বলেও জানিয়েছে বিজেপি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।