Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে প্রায়ই হত্যাকাণ্ড ঘটছে। শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁর মতে, এ পরিস্থিতিতে নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিবৃতিতে বলা হয়, বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া বাজারে একটি দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে গুলি করে হত্যা করে। জুবায়ের বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে এবং এটি দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তা তুলে ধরেছে।

জুবায়ের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও জানান। বিবৃতিতে নিহত সাংবাদিকের মাগফিরাত কামনা করেন তিনি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।