Web Analytics

ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী ঘাটে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাগামী এমবি ফারহান লঞ্চের তীব্র ঢেউয়ে মনপুরাগামী একটি মালবাহী ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য, ১১০ বস্তা চাল ও ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নদীতে তলিয়ে যায়। স্থানীয়দের হিসাবে এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ট্রলারচালক হিরণ মিয়া জানান, চরফ্যাশনের বেতুয়াঘাট থেকে ছেড়ে আসা ফারহান লঞ্চটি চৌমুহনী ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে তার ঢেউয়ে মনপুরাগামী ট্রলারটি ডুবে যায়। স্কুল ফিডিংয়ের কিছু খাবার উদ্ধার করা গেলেও অধিকাংশ মালামাল নদীতে হারিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না এবং খোঁজ নেবেন বলে প্রতিবেদককে জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।