Web Analytics

দিল্লি পুলিশ রাজধানীর যন্তর-মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দিয়েছে। প্রায় সাড়ে তিন দশক ধরে আন্দোলন ও প্রতিবাদের পরিচিত কেন্দ্র ছিল এই স্থানটি। সোমবার, ১২ অক্টোবর প্রকাশিত বিবৃতিতে পুলিশ জানায়, এখন থেকে রামলীলা ময়দান, উত্তর-পশ্চিম দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানে বিক্ষোভ ও সমাবেশ করা হবে। পুলিশ কমিশনার অনুরাগ কুমার ১১ অক্টোবর এ বিষয়ে স্থায়ী আদেশ জারি করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকল্প প্রতিবাদস্থল পর্যালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। নতুন তিনটি স্থানে কর্মসূচি আয়োজনের বিস্তারিত সংশোধিত নিয়ম বা এসওপি পরে জারি করা হবে। ককরোচ জনতা পার্টি যন্তর-মন্তরে বিক্ষোভের অনুমতি চেয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় গেলে বিষয়টি নতুন আলোচনায় আসে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ২ অক্টোবর থেকে সেখানে আন্দোলন করছিল সিজেপি, বামপন্থি ছাত্রসংগঠন এবং ইন্ডিয়া জোট-সংশ্লিষ্ট কর্মীরা। সিজেপি ও অন্য সমালোচকদের অভিযোগ, এতে শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদের অধিকার সংকুচিত হবে। জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণও নির্দিষ্ট স্থানে মানুষকে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।