Web Analytics

ঋণের সুদহার কমাতে বাংলাদেশ ব্যাংক আবারও ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশে সীমিত করেছে। সোমবার জারি করা এক সার্কুলারে বলা হয়, ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্য সব ঋণের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে। বর্তমানে ব্যাংক খাতে গড় ব্যবধান ৫ দশমিক ৭২ শতাংশ, তবে কিছু ব্যাংকে তা ৭ থেকে ৯ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়, অনেক ব্যাংক আমানতের তুলনায় ঋণের সুদহার অস্বাভাবিকভাবে বাড়িয়েছে, যা ব্যবসা ও শিল্প খাতে অর্থায়নে নেতিবাচক প্রভাব ফেলছে। নতুন সীমা কার্যকর হলে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে আসবে এবং ঋণগ্রহীতাদের ব্যয় কমবে। উদাহরণ হিসেবে বলা হয়, কোনো ব্যাংক যদি ৮ শতাংশ সুদে আমানত নেয়, তবে সর্বোচ্চ ১২ শতাংশে ঋণ দিতে পারবে।

২০২৩ সালের নভেম্বরে আইএমএফ–এর ঋণ কর্মসূচির অংশ হিসেবে এই সীমা তুলে দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি–সংক্রান্ত কমিটির সুপারিশে সীমা পুনর্বহাল করা হয়েছে, কারণ উচ্চ খেলাপি ঋণ ও অতিরিক্ত ব্যবধান ঋণের ব্যয় বাড়াচ্ছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।