Web Analytics

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এটিকে ‘গণতন্ত্রের বিজয়’ বলেছেন। ২৫ জুলাই ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাস্তা থেকেই গণতন্ত্র এবং এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের বিজয়।

হাসপাতালের শয্যা থেকে ‘ভি’ চিহ্ন দেখানো একটি ছবি প্রকাশ করেন ওয়াংচুক। তিনি আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি, দেশের তরুণ প্রজন্ম এবং ভয় কাটিয়ে আন্দোলনে যুক্ত হওয়া বিভিন্ন প্রান্তের নাগরিকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।

গত ২৮ জুন সিজেপির ডাকা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা সংস্কারের দাবির আন্দোলনে যোগ দিয়ে ওয়াংচুক অনশন শুরু করেন। টানা ২৬ দিন পর বৃহস্পতিবার রাতে তিনি অনশন প্রত্যাহার করেন, যখন সরকার সংসদে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে আশ্বাস দেয়। ওয়াংচুক বলেন, আন্দোলনের লক্ষ্য এখন জবাবদিহি থেকে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দিকে এগোবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।