Web Analytics

সারা দেশে চলমান তীব্র গরমের মধ্যে ঢাকাবাসীর জন্য নতুন দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানীতে তাপমাত্রা আরও বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৫ শতাংশ থাকায় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ঢাকা ও আশপাশের এলাকার ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে রোদের তেজ কমবে না। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান, পটুয়াখালী ও খুলনা বিভাগজুড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

অন্যদিকে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে, কারণ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।