Web Analytics

বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে জামায়াত প্রার্থী দবিবুর রহমানের সমর্থনে ধুনট উপজেলায় নারীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নারীবিভাগের আয়োজনে বুধবার সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী দবিবুর রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপিকা আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহিলা বিভাগের সেক্রেটারি লাকী আকতার। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল করিম, সাবেক আমির রেজাউর কমির বাচ্চু, সহ-সেক্রেটারি আব্দুল ওহাব, ফিরোজ আহম্মেদ, কর্ম পরিষদের সদস্য অধ্যাপক তরিকুল ইসলাম এবং মহিলা বিভাগের সহ-সেক্রেটারি রুহানী জান্নাত, আনিছা বেগম, সাবানা আকতার, তহমিনা আকতার ও তানিয়া খাতুন।

মিছিল ও আলোচনা সভাটি বগুড়া-৫ আসনে জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্থানীয় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।