যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা শুরু করার জন্য সাতটি শর্ত দিয়েছে ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিলেই কেবল আলোচনা শুরু হতে পারে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যেও ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে শর্তগুলোর কথা জানান।
ইরানের দাবির মধ্যে রয়েছে সব রণাঙ্গনে সামরিক ও বৈরী তৎপরতা বন্ধ করা। বিশেষ করে লেবাননে চলমান সামরিক কর্মকাণ্ড বন্ধের ওপর গুরুত্ব দিয়েছে তেহরান। বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের কয়েকশ কোটি ডলারের সম্পদ ছাড় করা এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
তেহরান আরও বলেছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইরানের বিপ্লবের বিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা এবং ইরানের ভূখণ্ডে সব ধরনের হামলাও বন্ধের দাবি জানানো হয়েছে। সপ্তম শর্ত হিসেবে ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। রেজায়ির মতে, শর্তগুলো পূরণ না হলে ইরান শান্তি আলোচনায় সম্মত হবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।