Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকেশ্বরী মন্দিরের জমির একটি অংশ দখল করে রেখেছিল। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না এবং নাগরিক হিসেবে সবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করা সরকারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯৬ সালে তিনি ভূমি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন এবং তখন তারা ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় প্রায় আড়াই একর সম্পত্তি সরকারের হাতে ছিল, আর বাকি সম্পত্তি আওয়ামী লীগের দখলে ছিল। তিনি বলেন, সরকারের হাতে থাকা আড়াই একর জমিটি ছিল শ্মশান; শ্মশান না হলে সেটিও দখল হয়ে যেত।

জমি উদ্ধারের বিষয়ে মন্ত্রী বলেন, এখন তা কার কাছ থেকে ফেরত নেওয়া হবে, কারণ জমিটি ১০ থেকে ১২ হাত বদল হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসে দেশে কেউ গুম, বিচারবহির্ভূত হত্যা বা রাজনৈতিক নির্যাতনের শিকার হননি। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সবাই নাগরিক; কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।