Web Analytics

তনু হত্যা মামলায় মামলা দায়েরের দশ বছর পর সাবেক সেনা ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে নমুনা সংগ্রহের পর সেটি মেলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন এবং জানান, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০১৭ সালে সিআইডি তনুর পোশাক থেকে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা জানিয়েছিল, তবে তখন সন্দেহভাজনদের সঙ্গে ডিএনএ মেলানো হয়নি। এবারই প্রথম কোনো সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করা হলো। গত মঙ্গলবার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুরকে আটক করে পিবিআই, পরে কুমিল্লা আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়। সন্দেহভাজনদের মধ্যে আরও দুইজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলম রয়েছেন।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে পাওয়ার হাউসের জঙ্গলে তার লাশ উদ্ধার করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।