Web Analytics

ইয়েমেনে হুথিদের ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের হেফাজতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের কর্মী মোহাম্মদ আল-শামির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ এ ঘটনার অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। মহাসচিবের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, গুতেরেস এ মৃত্যুর নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

আল-শামিকে ২০২৪ সালের জুনে আটক করা হয়েছিল। এরপর থেকে হুথি কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়নি, এমনকি তিনি জীবিত থাকার প্রমাণও দেয়নি। জাতিসংঘের বারবার অনুরোধের পরও এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। বিবৃতিতে ঘটনাটিকে মর্মান্তিক বলা হলেও মৃত্যুর প্রকৃত পরিস্থিতি এখনো স্পষ্ট নয় বলে উল্লেখ করা হয়েছে।

আল-শামির মৃত্যুর পরিস্থিতি জানতে জাতিসংঘ জরুরি ভিত্তিতে হুথিদের ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছেন মুখপাত্র। হুথিদের হেফাজতে জাতিসংঘ কর্মীর মৃত্যুর এটি প্রথম ঘটনা নয়। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব খাদ্য কর্মসূচির এক কর্মী আটক অবস্থায় মারা যান। আল-শামি হুথিদের হেফাজতে মারা যাওয়া দ্বিতীয় জাতিসংঘ কর্মী।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।