Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সৌদি আরবে হুথিদের চালানো হামলা তাদের ‘নিজস্ব বিষয়’ এবং সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ নেই। রোববার হুথি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার মধ্যে তিনি এ কথা বলেন। তাঁর বক্তব্যে সৌদিতে হুথিদের কর্মকাণ্ড থেকে তেহরানকে আলাদা করে দেখানোর অবস্থান স্পষ্ট হয়েছে।

হুথিরা হুঁশিয়ারি দিয়েছে, ইয়েমেনে সৌদি আরব নতুন হামলা চালালে তাদের জবাব আরও বিস্তৃত ও তীব্র হবে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদির গভীরে গুরুত্বপূর্ণ অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। তিনি দাবি করেন, হুথিরা সৌদির দক্ষিণাঞ্চলের সারুরাহ ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে প্রায় ১৩০ বার সৌদি বিমান হামলা হয়েছে।

গত সপ্তাহে হুথিরা লোহিত সাগর তীরের বন্দরনগরী মোখা দখলের অভিযান শুরু করলে সৌদি আরব বিমান হামলা চালায়। এরপর হুথিরা সৌদির বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। গত মঙ্গলবারের হামলায় ৭৩ বেসামরিক মানুষ আহত এবং কয়েকটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। মারিবের গভর্নর সুলতান আল-আরাদা জানান, সরকারি বাহিনী হারানো পূর্ব উপকূলীয় এলাকা পুনর্দখলের প্রস্তুতিতে সেনাদের পুনর্গঠন করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।