Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত মৌলিক পাঠ্যবই প্রণয়ন এবং গবেষণালব্ধ, একাডেমিক ও অনুবাদধর্মী প্রকাশনা জোরদারে বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক করেছে। বুধবার ঢাকায় পৃথক অনুষ্ঠানে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ স্বাক্ষর করেন। বাংলা একাডেমির পক্ষে মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম, ইউপিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন এবং পিআইবির পক্ষে মহাপরিচালক ফারুক ওয়াসিফ স্বাক্ষর করেন। এসব সহযোগিতায় শিক্ষক ও গবেষকদের একাডেমিক এবং গবেষণাকর্ম বই আকারে প্রকাশের সুযোগ বাড়বে।

বিশ্ববিদ্যালয় জানায়, বাংলা একাডেমির সাহিত্য, ভাষা ও গবেষণাভিত্তিক প্রকাশনা-অভিজ্ঞতা, পিআইবির সাংবাদিকতা ও গণমাধ্যমবিষয়ক দক্ষতা এবং ইউপিএলের একাডেমিক প্রকাশনা-অভিজ্ঞতা কাজে লাগানো হবে। উপাচার্য বলেন, প্রায় ৪ হাজার কোর্স চালু থাকলেও মানসম্মত মূল পাঠ্যবইয়ের সংকট রয়েছে এবং বাজারে নিম্নমানের গাইড বইয়ের আধিক্য আছে। উদ্যোগটি নির্ভরযোগ্য জ্ঞানভিত্তিক উপকরণে শিক্ষার্থীদের প্রবেশাধিকার বাড়াতে সহায়তা করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।