Web Analytics

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির পর আপাতত বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, হঠাৎ ভাড়া বাড়ালে শ্রমিকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে।

বাচ্চু বলেন, দীর্ঘদিনের দাবির পর শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে, যাতে তারা জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার কিছু সুযোগ পান। তবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়লে শ্রমিকেরা এর প্রকৃত সুফল পাবেন না; বাড়তি আয়ের বড় অংশ ভাড়া পরিশোধে চলে যাবে। তিনি নির্ধারিত হারে ভাড়া রাখার আহ্বান জানিয়ে বলেন, বেতন বৃদ্ধির সুযোগে ভাড়া বাড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা বলেন, সরকারি নির্দেশনার আলোকে সভাটি আয়োজন করা হয়েছে। বাড়িভাড়া বৃদ্ধির নির্দিষ্ট সময়সীমা ও নিয়মকানুন সম্পর্কে মালিকদের জানানো হয়েছে এবং হঠাৎ ভাড়া না বাড়াতে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, শ্রীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ, শ্রমিকের স্বার্থ রক্ষা ও কারখানার স্বাভাবিক উৎপাদনের জন্য সব পক্ষের দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।