Web Analytics

আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোতে ইসরাইলি আগ্রাসন নথিভুক্ত করতে একটি স্থায়ী ব্যবস্থা গঠনে একমত হয়েছেন। ৫ আগস্ট ২০২৬ জর্ডানের রাজধানী আম্মানে আলোচনার পর গৃহীত যৌথ ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে জেরুজালেমবিষয়ক আরব মন্ত্রী পর্যায়ের কমিটির সদস্যদের সঙ্গে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

ঘোষণা অনুযায়ী, প্রার্থনাকারীদের বিরুদ্ধে সংঘটিত লঙ্ঘন নিয়মিত নথিভুক্ত করে আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব জনমতের সামনে উপস্থাপনে একটি বিশেষ গণমাধ্যম প্ল্যাটফর্ম চালু হবে। মন্ত্রীরা জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান পরিচয় বদলানোর লক্ষ্যে ইসরাইলি নীতির নিন্দা করেন এবং তা বন্ধে তাৎক্ষণিক আন্তর্জাতিক উদ্যোগ চান। তাদের মতে, জেরুজালেমের আইনগত ও জনমিতিক অবস্থান পরিবর্তনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অকার্যকর ও বাতিল।

মন্ত্রীরা আল-আকসা প্রাঙ্গণে বসতি স্থাপনকারী ও ইসরাইলি কর্মকর্তাদের অনুপ্রবেশ, মুসলিমদের ইবাদতে বিধিনিষেধ, ওয়াকফের কাজে হস্তক্ষেপ এবং খননকাজের সমালোচনা করেন। তাঁরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পুনর্ব্যক্ত করেন। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের সময় ওআইসি ও আরব লীগের যৌথ বৈঠক আয়োজনের আহ্বানও জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।