বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ বিড জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগের ৩০ নভেম্বর ২০২৬-এর পরিবর্তে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ ২০২৭। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানি বা আইওসির সঙ্গে সাম্প্রতিক আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানো হয়েছে। একই সঙ্গে অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে।
মন্ত্রণালয় আশা করছে, সময় বাড়ানো এবং ডাটা প্যাকেজ সহজে পাওয়া যাওয়ায় আইওসি কোম্পানিগুলোর এই বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়বে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কোম্পানি, প্রস্তাবিত ব্লক বা ডাটা প্যাকেজের শর্ত সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।