রেলমন্ত্রী শেখ রবিউল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য নতুন একটি শাটল ট্রেন চালু ও বিদ্যমান শাটলে বগি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে চবি শাখা ছাত্রদল নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে নোমান রেলমন্ত্রীর কাছে শাটল ট্রেনে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয় তুলে ধরেন। তিনি নতুন শাটল ট্রেন, বিদ্যমান ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। রেলমন্ত্রী মনোযোগ দিয়ে সব দাবি শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আব্দুল্লাহ আল নোমান জানান, চবির প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর অর্ধেকের বেশি শাটল ট্রেনে যাতায়াত করে। শিক্ষার্থীদের আবেগের প্রতীক এই ট্রেনটি এখন আসন সংকট ও নিরাপত্তাহীনতার কারণে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।