Web Analytics

১৮৬২ সালের ১ ফেব্রুয়ারি কলকাতার আলিপুরের বেলভেডিয়ারে বাংলার প্রথম আইনসভা বৈঠকের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাস শুরু হয়। গভর্নর জন পিটার গ্রান্টের সভাপতিত্বে গঠিত এই পরিষদ ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট ১৮৬১ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে ১২ জন মনোনীত সদস্য ছিলেন, পরে ১৮৯২ সালে প্রথম নির্বাচিত সদস্য যুক্ত হয়। ১৯১৯ সালে সদস্য সংখ্যা বেড়ে ১২৫ হয় এবং প্রেসিডেন্ট পদ চালু হয়।

বর্তমান বিধানসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৯২৮ সালে এবং ১৯৩১ সালে প্রথম অধিবেশন বসে। ১৯৩৫ সালের ভারত সরকার আইন অনুযায়ী দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠিত হয়। ১৯৩৭ সালের নির্বাচনে একে ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন। স্বাধীনতার পর ১৯৪৭ সালে ৯০ জন সদস্য নিয়ে নতুন প্রাদেশিক আইনসভা গঠিত হয় এবং ১৯৫২ সালে প্রথম রাজ্য বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৯৬৯ সালে বিধান পরিষদ বিলুপ্ত করে পশ্চিমবঙ্গের আইনসভাকে একক কক্ষবিশিষ্ট করা হয়। বর্তমানে বিধানসভার সদস্য সংখ্যা ২৯৪, যা ২০১৯ সালে অ্যাংলো-ইন্ডিয়ান সংরক্ষিত আসন বাতিলের পর নির্ধারিত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।