Web Analytics

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এ আসনের ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি বুথে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোট দেবেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁইয়া জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। প্রতিটি কেন্দ্রে পাঁচজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছয়জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল।

ঘোষিত নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাসুদুর রহমান মাসুদ ও বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।