Web Analytics

চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে পাকিস্তানের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। এক ইরানি কূটনীতিক জানান, বৃহস্পতিবার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের হাতে প্রস্তাবটি তুলে দেওয়া হয়েছে। শুক্রবার তিনি আলজাজিরাকে বলেন, প্রস্তাবটি আগের দিনই পাঠানো হয়েছিল।

এই নতুন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ইরানের আগের প্রস্তাবটি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগের প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু ট্রাম্প চান, যুদ্ধ চলাকালীন অবস্থাতেই পারমাণবিক চুক্তি সম্পন্ন হোক। সংশোধিত প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে ৪০ দিন ধরে সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।