Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে পৃথক সাইডলাইন বৈঠক করেছেন। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর এসব বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে।

বৈঠকগুলোতে বাংলাদেশ-ভুটান এবং বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ ও দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন। এর আগে তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনটি শুরু হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।