Web Analytics

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২১ মে) সকালে কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ রাডারের মাধ্যমে কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন এলাকায় ভাসমান বোটটি শনাক্ত করে। উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড নিয়মিত টহল দিচ্ছে। উদ্ধার হওয়া বোটটি ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে গিয়েছিল।

উদ্ধারকৃত বোট ও জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক সম্পদ রক্ষা ও জরুরি উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।