Web Analytics

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছে। প্রতিবেদনে বলা হয়, তেহরান ২০২৪ সালে গোপনে ‘টিইই-০১বি’ নামের একটি স্যাটেলাইট সংগ্রহ করে, যা চীনা কোম্পানি আর্থ আই কোং তৈরি করেছে। ওই বছরের শেষের দিকে স্যাটেলাইটটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের হাতে আসে, যা ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো পর্যবেক্ষণের নতুন সক্ষমতা দেয়।

ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সামরিক কমান্ডাররা স্যাটেলাইটটিকে প্রধান মার্কিন ঘাঁটিগুলো পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিল এবং মার্চ মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ছবি তোলা হয়। চুক্তির অংশ হিসেবে আইআরজিসি বেইজিং-ভিত্তিক এমপোস্যাট পরিচালিত বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশন নেটওয়ার্কে প্রবেশাধিকার পায়, যা এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।

প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইটটি ১৩, ১৪ ও ১৫ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির ছবি তোলে। এ বিষয়ে হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন ও চীন কোনো মন্তব্য করেনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।