Web Analytics

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সরকারকে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের আহ্বান জানিয়েছে। ভারত থেকে সুতা আমদানি কমাতে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এই সুবিধা বাতিলের সুপারিশ করেছে। সোমবার ঢাকার সোনারগাঁও হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে পোশাক শিল্প নেতারা বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে কাঁচামালের ব্যয় বাড়বে, রপ্তানি প্রতিযোগিতা কমবে এবং শিল্প সংকটে পড়বে।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান অভিযোগ করেন, ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা চলমান থাকা সত্ত্বেও একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্ববাজারের মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের মধ্যে শুল্ক আরোপ শিল্পকে আরও কোণঠাসা করবে। সংগঠন দুটি জানায়, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে পোশাক রপ্তানি ২.৬৩ শতাংশ কমেছে এবং ডিসেম্বর মাসে পতন হয়েছে ১৪.২৩ শতাংশ।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় টেক্সটাইল মিলগুলোর সুরক্ষার জন্য এই প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মিলগুলো ৬০ শতাংশ সক্ষমতায় চলছে এবং ক্ষতির কারণে ৫০টি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করেছে, বন্ড সুবিধা অব্যাহত থাকলে নিট পোশাক খাত আমদানিনির্ভর হয়ে পড়বে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।