Web Analytics

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় জেলা যুবদলের সহসভাপতি আব্দুর রহিম (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তারের পর সকালে আদালতে পাঠানো হয়েছে।

ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, আব্দুর রহিম সিআর-১৭৪/২৫ নম্বর চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়। আব্দুর রহিম ওই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ জানিয়েছেন, তিনি আব্দুর রহিমের গ্রেপ্তার বা মামলার বিষয়ে কিছু জানেন না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।