Web Analytics

হরমুজ প্রণালির দক্ষিণ ও পূর্ব উপকূলের কাছে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে এবং তাদের ইঞ্জিনকক্ষে আগুন লাগে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে। জাহাজ দুটির পরিচয় বা হতাহতের বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি অনুমোদনহীন একটি রুট দিয়ে গোপনে চলাচলের চেষ্টা করছিল। তাদের ভাষ্য অনুযায়ী, চলাচলের সময় জাহাজ দুটির নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল।

এক বিবৃতিতে হরমুজ প্রণালির ট্রাফিক কন্ট্রোল সেন্টার সব নাবিক ও ক্রুকে নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচল না করতে সতর্ক করেছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের দেওয়া আশ্বাস বা বক্তব্য নৌমাইনের ঝুঁকি থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিতে পারবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।