ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা জামায়াতের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মকবুল হোসেন ও প্রচার সম্পাদক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। নরসিংদী-১ আসনের জামায়াত প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া তার যাচাইকৃত ফেসবুক পেজে বরণের ছবি প্রকাশ করেন। আগামী সোমবার আরও ৩০০ নেতাকর্মী জামায়াতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
হামিদুর রহমান জানান, ইসলামী আন্দোলনের সঙ্গে ১১ দলীয় জোটে টানাপড়েন, ছোটখাটো ভুল মেনে না নেওয়া এবং ‘১ বক্স নীতি’ থেকে সরে আসার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইব্রাহিম ভূইয়া বলেন, হামিদুর রহমানের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জামায়াতের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদী।
আগামী সোমবারের যোগদান অনুষ্ঠান নরসিংদীতে জামায়াতের সাংগঠনিক অবস্থান আরও সুসংহত করতে পারে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।