Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন এবং দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে। বুধবার এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাংগঠনিক উপকমিটির প্রধান সারজিস আলম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে আহ্বায়কের ন্যূনতম বয়স ৩৫ বছর এবং সদস্যসচিবের ন্যূনতম বয়স ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের রাখা যাবে না।

জেলা কমিটির তত্ত্বাবধানে উপজেলা কমিটির নেতৃত্বে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। প্রতিটি ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য নিতে হবে এবং নারী, ভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিতের চেষ্টা করতে বলা হয়েছে। স্থানীয়ভাবে পরিচিত, গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

৩১ থেকে ৫১ সদস্যের ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ হবে; ১১ সদস্যের কম নয় এমন আংশিক কমিটি ঘোষণার ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করতে হবে। মহানগর ও জেলা কমিটি ১০১ সদস্যের, উপজেলা-পৌরসভা-থানা কমিটি ৭১ সদস্যের, ইউনিয়ন ৫১ সদস্যের এবং ওয়ার্ড ৩১ সদস্যের হবে। চেয়ারম্যান প্রার্থীর তালিকা ১০, ২০ ও ৩০ নভেম্বর—তিন ধাপে পাঠাতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।