দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলায় নিহতদের স্মরণে প্রতীকী বার্তা দিতে ইরান সম্প্রতি ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এই ঘটনার ছবি এক্স ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ইতিহাসের মর্মান্তিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানানো এবং বর্তমান বৈশ্বিক শক্তির রাজনীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের দিকে নিক্ষেপের পর তেলআবিবসহ আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয় এবং কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং আঞ্চলিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবেও দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইতিহাসের একটি ট্র্যাজেডিকে সামনে এনে সামরিক পদক্ষেপ নেওয়া কূটনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে এবং এটি বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য নিয়ে নতুন বার্তা দিতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।