Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে সরকার জাতীয় কারিকুলামে বড় পরিবর্তন আনছে। ঢাকায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ের হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন কারিকুলামে পাঠ্যবইয়ের বাইরে নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে ব্যাপক শিক্ষা সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকার দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল চালু করছে। নতুন কারিকুলামে শিশুদের বাস্তবজীবনভিত্তিক দক্ষতা, ভালো নাগরিকত্ব, পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ব শেখানো হবে, যাতে তারা গল্প, সৃজনশীলতা ও আনন্দের মাধ্যমে শেখার সুযোগ পায়।

অনুষ্ঠানে ৫৭ জন হলদে পাখি সদস্যকে নীল কমল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।