Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়তে পারে বলে মধ্যস্থতাকারীদের বরাতে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর বা এর ঘনত্ব কমিয়ে আনার বিষয়ে কাঠামোগত আলোচনা শুরু হতে পারে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল করতে পারে, আর ইরান ধীরে ধীরে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পদক্ষেপ নেবে।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুদ্ধবিরতি আলোচনা ঘিরে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, প্রথম ধাপের আলোচনার অংশ হিসেবে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে চুক্তির বিস্তারিত বিষয় নির্ধারণ করা হতে পারে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকবে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সমঝোতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।