Web Analytics

চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে করণীয় নির্ধারণে আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। শুক্রবার বিকেলে ইরানি প্রতিনিধিদল পৌঁছেছে, আর মার্কিন প্রতিনিধিদল রাতের মধ্যে পৌঁছানোর কথা। ইসরাইলের লেবাননে হামলা অব্যাহত থাকলেও পাকিস্তান নিশ্চিত করেছে যে বহুল প্রত্যাশিত এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত বৈঠক ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, শহরের প্রধান সড়কগুলো বন্ধ এবং সেনা মোতায়েন করা হয়েছে।

মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও শীর্ষ কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিচ্ছেন। আলোচনার ভিত্তি হবে ইরানের দশ দফা পরিকল্পনা, যেখানে হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায় পড়েছে। হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মতপার্থক্য থাকায় বৈঠকের ফলাফল নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।