সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার বিচারের দাবিতে তাঁর সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে। মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু এবং কয়েকজন ছাত্র প্রতিনিধি। জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান ও তাঁর ফুফাতো ভাই তামিমও কর্মসূচিতে বক্তব্য দেন।
জানা গেছে, ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে আসামিদের সঙ্গে জাকারিয়ার বিরোধ হয়। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শাহরিয়ার খান সদর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার নাহিদসহ একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।