Web Analytics

গোপালগঞ্জের কাশিয়ানীর পঞ্চবট্টি এলাকায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ওমর মীরসহ দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) এবং জাহিদ মোল্লা (৫০)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি বাস তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। জাহিদ মোল্লা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহত ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওমর মীরকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক ওবায়দুল কাজী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।